
পিআরও হিসেবে সাংবাদিক
নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা প্রস্তাবনা মন্ত্রিপরিষদ সচিবের নিকট আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
রবিবার ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে প্রেরিত এ প্রস্তাবে বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণ ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা সময়ের দাবি। তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে উন্নয়ন কর্মকাণ্ড, জনঅভিযোগ, নীতিগত সিদ্ধান্ত ও সরকারি কার্যক্রম সম্পর্কে সঠিক ও যাচাইকৃত তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিটি নির্বাচনী এলাকায় জনসংযোগ ও গণমাধ্যম সমন্বয় সেল গঠন করা প্রয়োজন।
প্রস্তাবনায় প্রতি নির্বাচনী এলাকায় ন্যূনতম দুইজন (একজন সিনিয়র PRO ও একজন সহকারী PRO) নিয়োগ দিয়ে পাইলট প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে। এতে সংসদ সদস্যদের কার্যক্রমের নিয়মিত তথ্য সরবরাহ, জনমত সংগ্রহ ও বিশ্লেষণ, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ এবং ভ্রান্ত তথ্য প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকর হবে বলে সংগঠনটি মনে করে।
চিঠির অনুলিপি মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কার্যালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ে প্রেরণ করা হয়েছে।
সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন স্বাক্ষরিত প্রস্তাবে বিষয়টি সদয় বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক / প্রকাশক: মোঃ সুজন মাহমুদ, সহ সম্পাদক: মোঃ মাহমুদ হোসেন অফিস: ৩৭/২ ফায়েনাস টাওয়ার- ১০ম তলা(লিফ-৯) রুম এ ,কালভার্ট রোড,পুরান পল্টন, ঢাকা- ১০০০, মোবাঃ 01339994935
ই-পেপার