শার্শায় পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়
- আপডেট সময় : ০৯:৫৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ৫৭ বার পড়া হয়েছে

সোহেল রানাঃ যশোর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের শার্শায় ভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন শার্শা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। শার্শা উপজেলার ২৪ টি এবং বেনাপোল পৌরসভার ৮ টি সহ মোট ৩২ মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশে সকল পূজা মন্ডপ দর্শন করেন বিএনপি নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২০ অক্টোবর) ১৭ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিবেশ,শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন।
দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ,নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ তাঁরা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের উপর গুরুত্ব দেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মাজেদ,আহম্মদ আলী শাহিন,সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু ,
প্রচার সম্পাদক নজরুল ইসলাম, লক্ষ্মণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকন, সাধারণ সম্পাদক শামছুর রহমান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ,
নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম ও যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আহম্মেদ,উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বিএনপি নেতা মিজানুর রহমান ও শাহিন আলম খা প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরংগজেব ও মোজাফফর উদ্দিন, সাবেক ছাত্রনেতা প্রভাষক সালাহ উদ্দিন মান্না এবং শার্শা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্যাপনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।
এ বছর শারদীয় দুর্গা পুজা অত্যন্ত স্বাচ্ছন্দ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।










