ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন। যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) কুড়িগ্রাম রাজারহাটে হরিজন-রবিদাস নারীদের মাঝে শাড়ি বিতরণ করলেন এাণমন্ত্রী শার্শায় স্বর্ণের বারসহ আটক-১, মোটরসাইকেল জব্দ সৌদি আরবে গিয়ে অপহরণের শিকার ঝিকরগাছার সেতু শার্শায় পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কুড়িগ্রাম উলিপুরে বাচ্চু মিয়া খুনের মামলায় অভিযুক্ত আটক পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে
বিজ্ঞাপনঃ
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...

ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

নয়ন মনি,স্টাফ রিপোর্টার
​

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা জেলা স্টেডিয়াম থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন।

​কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে যশোরের ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর আঞ্চলিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রশাসক এম সাইফুল্লাহ।

​উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩১৪-এর সংসদ সদস্য (সংসদীয় স্থায়ী কমিটির সদস্যঃ কৃষি মন্ত্রণালয়,বাংলাদেশ জাতীয় সংসদ ) সাবিরা সুলতানা মুন্নি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশিদুল মমিন সুজন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান আলী।

​এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, থানা পুলিশের প্রতিনিধি, ঝিকরগাছার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ও প্রতিনিধিবৃন্দ, ক্রীড়া শিক্ষক, স্থানীয় গণমাধ্যমকর্মী, সুধীবৃন্দ, নতুন কুঁড়িতে নিবন্ধিত শিক্ষার্থী এবং অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শুরুতেই নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) কর্মসূচির মূল লক্ষ্য ও ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরা হয়। পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ ক্রীড়া বিষয়ক উদ্বুদ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​আলোচনা পর্বে আমন্ত্রিত অতিথিরা বলেন, খেলাধুলা শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ও মেধাবী ক্রীড়াবিদ উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।

আরও পড়ুন..  ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন।

আপডেট সময় : ০৮:১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬