ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীভাঙন ঈদের ছুটি শেষেও খোলেনি পানিসারা ইউনিয়ন পরিষদের তালা ঝিকরগাছায় দ্রুততম সময়ে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন ধর্ষণের শিকার বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, থানায় মামলা, অভিযুক্ত পরিবারের অস্বীকার স্কুল ফিডিং কর্মসূচিতে ফরিদপুরে কাঁচা কলা দেওয়ার পর ঝিকরগাছায় দেওয়া হলো কাঁচা ডিম ; প্রধান শিক্ষক জানেননা ঠিকাদার কে বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সদর উপজেলার এক তরুণীর রহস্যজনক মৃত্যু ম’রহে’দ উদ্ধার করেছে পুলিশ রাজারহাটে পঙ্গু রফিকুলের কুঁড়েঘরে-ইউএনও সহায়তায় মিলল ঘর-দোকানের আশ্বাস ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ঢাকাসহ পুরো দেশ আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬
বিজ্ঞাপনঃ
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...

নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি

বেনাপোল প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ৩২৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলার নাভারণের প্রায় একশ বছরের ঐতিহ্যবাহী পশুহাট দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল বুধবার ১০ মার্চ থেকে পুনরায় চালুহচ্ছে। হাটটি পুনরায় চালু উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা।

প্রস্তুতিকালের সভায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, প্রায় একশ বছরের পুরোনো নাভারণ পশুহাট একসময় এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়ম-রাহাজানির কারণে এই হাটটি বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের স্বার্থ এবং এলাকার ঐতিহ্য রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে নাভারণ পশুহাট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল বুধবার থেকে হাটটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।

হাট সূত্রে জানা গেছে, হাটে গরু বিক্রির ক্ষেত্রে ক্ষেতয়ালদের কাছ থেকে প্রতি গরুতে ৫০০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৩০০ টাকা করে খাজনা নেওয়া হবে। এছাড়া ছাগলের ক্ষেত্রে ক্ষেতয়ালদের কাছ থেকে ১৫০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশুহাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ব্যবসায়ীদের জন্য থাকার ব্যবস্থা এবং যাতায়াতের জন্য প্রয়োজনীয় যানবাহনের সুবিধাও রাখা হবে। নাভারণ পশুহাট পুনরায় চালুর মাধ্যমে এলাকার পুরোনো ঐতিহ্য ফিরে আসবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন গতি সঞ্চার হবে।

অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও ওলামাদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত

আরও পড়ুন..  কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত আটক-৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি

আপডেট সময় : ০৯:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলার নাভারণের প্রায় একশ বছরের ঐতিহ্যবাহী পশুহাট দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল বুধবার ১০ মার্চ থেকে পুনরায় চালুহচ্ছে। হাটটি পুনরায় চালু উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা।

প্রস্তুতিকালের সভায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, প্রায় একশ বছরের পুরোনো নাভারণ পশুহাট একসময় এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়ম-রাহাজানির কারণে এই হাটটি বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের স্বার্থ এবং এলাকার ঐতিহ্য রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে নাভারণ পশুহাট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল বুধবার থেকে হাটটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।

হাট সূত্রে জানা গেছে, হাটে গরু বিক্রির ক্ষেত্রে ক্ষেতয়ালদের কাছ থেকে প্রতি গরুতে ৫০০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৩০০ টাকা করে খাজনা নেওয়া হবে। এছাড়া ছাগলের ক্ষেত্রে ক্ষেতয়ালদের কাছ থেকে ১৫০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশুহাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ব্যবসায়ীদের জন্য থাকার ব্যবস্থা এবং যাতায়াতের জন্য প্রয়োজনীয় যানবাহনের সুবিধাও রাখা হবে। নাভারণ পশুহাট পুনরায় চালুর মাধ্যমে এলাকার পুরোনো ঐতিহ্য ফিরে আসবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন গতি সঞ্চার হবে।

অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও ওলামাদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত

আরও পড়ুন..  ​শ্রীপুরে শ্রমিক সরবরাহ কাজে বাধা ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি থানায় জিডি