ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) কুড়িগ্রাম রাজারহাটে হরিজন-রবিদাস নারীদের মাঝে শাড়ি বিতরণ করলেন এাণমন্ত্রী শার্শায় স্বর্ণের বারসহ আটক-১, মোটরসাইকেল জব্দ সৌদি আরবে গিয়ে অপহরণের শিকার ঝিকরগাছার সেতু শার্শায় পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কুড়িগ্রাম উলিপুরে বাচ্চু মিয়া খুনের মামলায় অভিযুক্ত আটক পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে পূজা দেখতে যাওয়াই কাল হলো শোভন ও দিশার, সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন নিহত
বিজ্ঞাপনঃ
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...

সাঘাটায় পরিত্যক্ত ইটভাটায় নিয়ে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:২৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ৯০ বার পড়া হয়েছে

সাঘাটায় পরিত্যক্ত ইটভাটায় নিয়ে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

মোঃ রেজাদুল ইসলাম রেজা
স্টাফ রিপোর্টার

গাইবান্ধার সাঘাটায় এক সন্তানের জননী (২১) কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা এলাকার একটি নির্জন পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (১১ অক্টোবর) সাঘাটা থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে (মামলা নং- ০৬)।

গ্রেপ্তারকৃতরা হলেন- হেলেঞ্চা গ্রামের আলমের ছেলে সৈকত (২৮) এবং উল্লাসোনাতলা গ্রামের বাদলের ছেলে মুস্তাকিম (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী সুমাইয়া আক্তার সুমনা (২১) সাঘাটা উপজেলার টেপা পদুমশহর গ্রামের সিদ্দিক ব্যাপারীর মেয়ে। শনিবার তিনি গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন। বোনারপাড়ায় পৌঁছালে বোনজামাইয়ের পরিচিত সৈকতের সঙ্গে তার দেখা হয়। সৈকত তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি ভ্যানে তোলে। পরে কৌশলে তাকে হেলেঞ্চা এলাকার নির্জন পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যায় সৈকত ও তার সহযোগী মুস্তাকিম। সেখানে তারা তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

এ সময় ভুক্তভোগীর আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং ঘটনাস্থল থেকেই অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশে খবর দেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হুদা জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। ভুক্তভোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন..  কলারোয়ায় তাতিদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে দোয়া অনুষ্ঠান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাঘাটায় পরিত্যক্ত ইটভাটায় নিয়ে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

আপডেট সময় : ১০:২৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সাঘাটায় পরিত্যক্ত ইটভাটায় নিয়ে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

মোঃ রেজাদুল ইসলাম রেজা
স্টাফ রিপোর্টার

গাইবান্ধার সাঘাটায় এক সন্তানের জননী (২১) কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা এলাকার একটি নির্জন পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (১১ অক্টোবর) সাঘাটা থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে (মামলা নং- ০৬)।

গ্রেপ্তারকৃতরা হলেন- হেলেঞ্চা গ্রামের আলমের ছেলে সৈকত (২৮) এবং উল্লাসোনাতলা গ্রামের বাদলের ছেলে মুস্তাকিম (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী সুমাইয়া আক্তার সুমনা (২১) সাঘাটা উপজেলার টেপা পদুমশহর গ্রামের সিদ্দিক ব্যাপারীর মেয়ে। শনিবার তিনি গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন। বোনারপাড়ায় পৌঁছালে বোনজামাইয়ের পরিচিত সৈকতের সঙ্গে তার দেখা হয়। সৈকত তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি ভ্যানে তোলে। পরে কৌশলে তাকে হেলেঞ্চা এলাকার নির্জন পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যায় সৈকত ও তার সহযোগী মুস্তাকিম। সেখানে তারা তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

এ সময় ভুক্তভোগীর আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং ঘটনাস্থল থেকেই অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশে খবর দেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হুদা জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। ভুক্তভোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন..  তেতুলিয়া আবারো মর্টারশেল উদ্ধার