ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত উজানের ঢলে কুড়িগ্রামে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীভাঙন ঈদের ছুটি শেষেও খোলেনি পানিসারা ইউনিয়ন পরিষদের তালা ঝিকরগাছায় দ্রুততম সময়ে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন ধর্ষণের শিকার বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, থানায় মামলা, অভিযুক্ত পরিবারের অস্বীকার স্কুল ফিডিং কর্মসূচিতে ফরিদপুরে কাঁচা কলা দেওয়ার পর ঝিকরগাছায় দেওয়া হলো কাঁচা ডিম ; প্রধান শিক্ষক জানেননা ঠিকাদার কে বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সদর উপজেলার এক তরুণীর রহস্যজনক মৃত্যু ম’রহে’দ উদ্ধার করেছে পুলিশ রাজারহাটে পঙ্গু রফিকুলের কুঁড়েঘরে-ইউএনও সহায়তায় মিলল ঘর-দোকানের আশ্বাস ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ঢাকাসহ পুরো দেশ
বিজ্ঞাপনঃ
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...

ঝিকরগাছায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের গুরুত্বপুর্ণ মতবিনিময়।

সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ৩৭৯ বার পড়া হয়েছে

সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃ

যশোরের ঝিকরগাছা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক রেজওয়ান কবিরসহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

সভায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা এবং জনসেবার মানোন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে বলেন, ঝিকরগাছার উন্নয়ন ও স্থানীয় সমস্যাগুলো দায়িত্বশীলভাবে তুলে ধরতে সাংবাদিকরা সবসময় সচেষ্ট থাকবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি ইতিবাচক ও কার্যকর কর্মপরিবেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও পড়ুন..  খাগড়াছড়িতে আনসার ও ভিডিপিদের ঈদের সামগ্রী বিতরণ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিকরগাছায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের গুরুত্বপুর্ণ মতবিনিময়।

আপডেট সময় : ০৮:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সাব্বির হোসেন,স্টাফ রিপোর্টারঃ

যশোরের ঝিকরগাছা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সভায় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক রেজওয়ান কবিরসহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

সভায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা এবং জনসেবার মানোন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে বলেন, ঝিকরগাছার উন্নয়ন ও স্থানীয় সমস্যাগুলো দায়িত্বশীলভাবে তুলে ধরতে সাংবাদিকরা সবসময় সচেষ্ট থাকবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি ইতিবাচক ও কার্যকর কর্মপরিবেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও পড়ুন..  ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত