ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) কুড়িগ্রাম রাজারহাটে হরিজন-রবিদাস নারীদের মাঝে শাড়ি বিতরণ করলেন এাণমন্ত্রী শার্শায় স্বর্ণের বারসহ আটক-১, মোটরসাইকেল জব্দ সৌদি আরবে গিয়ে অপহরণের শিকার ঝিকরগাছার সেতু শার্শায় পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কুড়িগ্রাম উলিপুরে বাচ্চু মিয়া খুনের মামলায় অভিযুক্ত আটক পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে পূজা দেখতে যাওয়াই কাল হলো শোভন ও দিশার, সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন নিহত
বিজ্ঞাপনঃ
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...

বাঁকড়ায় দখলদারদের দৌরাত্ম্য, সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটাম

নয়ন মনি,স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ১০০ বার পড়া হয়েছে

বাঁকড়ায় দখলদারদের দৌরাত্ম্য, সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটাম

নয়ন মনি,স্টাফ রিপোর্টার

সড়ক আছে, ফুটপাতও আছে—কিন্তু নেই মানুষের স্বাভাবিক চলাচলের সুযোগ। দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে দোকানপাট ও ব্যবসায়িক মালামাল রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নম্বর বাঁকড়া ইউনিয়নের বাসিন্দারা।

অবশেষে স্থানীয় মানুষের অভিযোগ ও দুর্ভোগের বিষয়টি সরেজমিনে দেখতে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে বাঁকড়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ। এ সময় দখলদার ব্যবসায়ীদের তিন দিনের মধ্যে সড়ক ও ফুটপাত খালি করার কঠোর নির্দেশ দেন তিনি।

বাঁকড়া ইউনিয়নের পারবাজার ব্রিজসংলগ্ন সড়ক, কাপড়পট্টি সড়ক, বাঁকড়া ডিগ্রি কলেজ সড়ক, বাঁকড়া হাইস্কুল সড়ক, বাঁগাচাড়া সড়ক, হাড়িখালি সড়ক ও ঝিকরগাছা সড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করে এসব নির্দেশনা দেন ইউএনও।

স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ এসব সড়কের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে দোকান বসানো এবং সড়কের পাশে মালামাল রাখার কারণে পথচারীদের বাধ্য হয়ে যানবাহন চলাচলের সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে। এতে একদিকে যেমন যানজট বাড়ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।

পরিদর্শনকালে ইউএনও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জনসাধারণের চলাচলের জায়গা দখলমুক্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে দখল সরিয়ে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ১১ নম্বর বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিসুর রহমান, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. জামির হোসেন, সিনিয়র সহসভাপতি মো. বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, ৯ নম্বর হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামশেদ আলী, মো. জিয়া হাজি, ঝিকরগাছা থানা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আল-আমিন হোসেনসহ দুই ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

আরও পড়ুন..   শেষ হলো মিস এন্ড মিসেস ডক্টর এর রেজিষ্ট্রেশন

এ ছাড়া বাজার কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়ন হলে বাঁকড়ার গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতগুলোতে মানুষের স্বাভাবিক চলাচলের সুযোগ তৈরি হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাঁকড়ায় দখলদারদের দৌরাত্ম্য, সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটাম

আপডেট সময় : ০৫:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

বাঁকড়ায় দখলদারদের দৌরাত্ম্য, সড়ক-ফুটপাত ছাড়তে ইউএনওর ৩ দিনের আল্টিমেটাম

নয়ন মনি,স্টাফ রিপোর্টার

সড়ক আছে, ফুটপাতও আছে—কিন্তু নেই মানুষের স্বাভাবিক চলাচলের সুযোগ। দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে দোকানপাট ও ব্যবসায়িক মালামাল রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নম্বর বাঁকড়া ইউনিয়নের বাসিন্দারা।

অবশেষে স্থানীয় মানুষের অভিযোগ ও দুর্ভোগের বিষয়টি সরেজমিনে দেখতে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে বাঁকড়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ। এ সময় দখলদার ব্যবসায়ীদের তিন দিনের মধ্যে সড়ক ও ফুটপাত খালি করার কঠোর নির্দেশ দেন তিনি।

বাঁকড়া ইউনিয়নের পারবাজার ব্রিজসংলগ্ন সড়ক, কাপড়পট্টি সড়ক, বাঁকড়া ডিগ্রি কলেজ সড়ক, বাঁকড়া হাইস্কুল সড়ক, বাঁগাচাড়া সড়ক, হাড়িখালি সড়ক ও ঝিকরগাছা সড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করে এসব নির্দেশনা দেন ইউএনও।

স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ এসব সড়কের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে দোকান বসানো এবং সড়কের পাশে মালামাল রাখার কারণে পথচারীদের বাধ্য হয়ে যানবাহন চলাচলের সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে। এতে একদিকে যেমন যানজট বাড়ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।

পরিদর্শনকালে ইউএনও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জনসাধারণের চলাচলের জায়গা দখলমুক্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে দখল সরিয়ে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ১১ নম্বর বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিসুর রহমান, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. জামির হোসেন, সিনিয়র সহসভাপতি মো. বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, ৯ নম্বর হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামশেদ আলী, মো. জিয়া হাজি, ঝিকরগাছা থানা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আল-আমিন হোসেনসহ দুই ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

আরও পড়ুন..  নড়াইলের কালিয়ায় বৃদ্ধর ঝুলন্ত মরদেহ উ*দ্ধা*র করেছে থানা পুলিশ