ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীভাঙন ঈদের ছুটি শেষেও খোলেনি পানিসারা ইউনিয়ন পরিষদের তালা ঝিকরগাছায় দ্রুততম সময়ে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন ধর্ষণের শিকার বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, থানায় মামলা, অভিযুক্ত পরিবারের অস্বীকার স্কুল ফিডিং কর্মসূচিতে ফরিদপুরে কাঁচা কলা দেওয়ার পর ঝিকরগাছায় দেওয়া হলো কাঁচা ডিম ; প্রধান শিক্ষক জানেননা ঠিকাদার কে বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সদর উপজেলার এক তরুণীর রহস্যজনক মৃত্যু ম’রহে’দ উদ্ধার করেছে পুলিশ রাজারহাটে পঙ্গু রফিকুলের কুঁড়েঘরে-ইউএনও সহায়তায় মিলল ঘর-দোকানের আশ্বাস ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ঢাকাসহ পুরো দেশ আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬
বিজ্ঞাপনঃ
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...

রাঙ্গাবালীর বড়বাইশদিয়ায় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা ঘিরে আতঙ্ক ফুটেজে দুই যুবকের গতিবিধি শনাক্ত, পুলিশ–কোস্ট গার্ডের বাড়তি সতর্কতা

সাব্বির কাজী,রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা
  • আপডেট সময় : ০৪:৩৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৬৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের আ. হাকিম মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা ঘিরে সম্ভাব্য হামলার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রাথমিকভাবে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহজনকভাবে দুই যুবকের গতিবিধি শনাক্ত করেছে প্রশাসন। তারা হলেন মো. সমির (২০) ও মো. জিদান (২১)। উভয়ের বাড়ি বড়বাইশদিয়া ইউনিয়নের টুংগিবাড়িয়া গ্রামে। ফুটেজ অনুযায়ী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে তাদের ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্থাপিত সিসি ক্যামেরা নষ্ট বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে দূস্কৃতিকারীরা তৎপর হতে পারে—এমন আশঙ্কা থেকেই প্রশাসন সতর্ক অবস্থান গ্রহণ করে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাঙ্গাবালী থানা পুলিশের সদস্যরা। এর আগেই বাংলাদেশ কোস্ট গার্ডের একটি টহল দল এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং সার্বিক নজরদারি জোরদার করে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন,
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত চালায়। বিষয়টি দুষ্টামির ছলে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হয়তো তারা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেনি। পুলিশ তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে। ওই সময় বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান চলছিল। তাদের উপস্থিতি দেখে কেউ হয়তো ভবনের জানালার গ্রিলে লাঠি দিয়ে আঘাত করেছে।

এদিকে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও কোস্ট গার্ডের তাৎক্ষণিক তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন..  তেতুলিয়া আবারো মর্টারশেল উদ্ধার
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গাবালীর বড়বাইশদিয়ায় ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা ঘিরে আতঙ্ক ফুটেজে দুই যুবকের গতিবিধি শনাক্ত, পুলিশ–কোস্ট গার্ডের বাড়তি সতর্কতা

আপডেট সময় : ০৪:৩৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের আ. হাকিম মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা ঘিরে সম্ভাব্য হামলার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রাথমিকভাবে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহজনকভাবে দুই যুবকের গতিবিধি শনাক্ত করেছে প্রশাসন। তারা হলেন মো. সমির (২০) ও মো. জিদান (২১)। উভয়ের বাড়ি বড়বাইশদিয়া ইউনিয়নের টুংগিবাড়িয়া গ্রামে। ফুটেজ অনুযায়ী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে তাদের ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্থাপিত সিসি ক্যামেরা নষ্ট বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে দূস্কৃতিকারীরা তৎপর হতে পারে—এমন আশঙ্কা থেকেই প্রশাসন সতর্ক অবস্থান গ্রহণ করে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাঙ্গাবালী থানা পুলিশের সদস্যরা। এর আগেই বাংলাদেশ কোস্ট গার্ডের একটি টহল দল এলাকায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং সার্বিক নজরদারি জোরদার করে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন,
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত চালায়। বিষয়টি দুষ্টামির ছলে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হয়তো তারা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেনি। পুলিশ তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে। ওই সময় বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান চলছিল। তাদের উপস্থিতি দেখে কেউ হয়তো ভবনের জানালার গ্রিলে লাঠি দিয়ে আঘাত করেছে।

এদিকে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও কোস্ট গার্ডের তাৎক্ষণিক তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন..  ​শ্রীপুরে শ্রমিক সরবরাহ কাজে বাধা ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি থানায় জিডি