ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীভাঙন ঈদের ছুটি শেষেও খোলেনি পানিসারা ইউনিয়ন পরিষদের তালা ঝিকরগাছায় দ্রুততম সময়ে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন ধর্ষণের শিকার বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, থানায় মামলা, অভিযুক্ত পরিবারের অস্বীকার স্কুল ফিডিং কর্মসূচিতে ফরিদপুরে কাঁচা কলা দেওয়ার পর ঝিকরগাছায় দেওয়া হলো কাঁচা ডিম ; প্রধান শিক্ষক জানেননা ঠিকাদার কে বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সদর উপজেলার এক তরুণীর রহস্যজনক মৃত্যু ম’রহে’দ উদ্ধার করেছে পুলিশ রাজারহাটে পঙ্গু রফিকুলের কুঁড়েঘরে-ইউএনও সহায়তায় মিলল ঘর-দোকানের আশ্বাস ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ঢাকাসহ পুরো দেশ আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬
বিজ্ঞাপনঃ
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...

খাগড়াছড়িতে আনসার ও ভিডিপিদের ঈদের সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ৩৯৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে জেলার মোট ৩ হাজার ৬৫০ জন ভাতাভোগী সদস্যদেরকে এসব ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি পৌরসভার টাউন হলের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান। তিনি বলেন, ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের জন্য এই ঈদ উপহার কেবল সামগ্রী নয়, বরং এটি মহাপরিচালকের পক্ষ থেকে সদস্যদের প্রতি আন্তরিক ভালোবাসা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।

এ ধরণের উদ্যোগ সদস্যদের দেশসেবায় আরও অনুপ্রাণিত করবে এবং দায়িত্ব পালনে উৎসাহ জোগাবে। তিনি সকল সদস্যকে নিজ নিজ এলাকায় সতর্কতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান বলেন, বর্তমান মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর সকল স্তরের সদস্যদের কল্যাণে নানা কার্যক্রম বাস্তবায়ন করে আসছেন। বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ সংস্কারের মাধ্যমে সদস্যদের জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরণের ঈদ উপহার সদস্যদের ভালো কাজে আরও উৎসাহিত করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রতিটি ভাতাভোগী সদস্যকে ঈদের উপহার সামগ্রী হিসেবে দেওয়া হয় ১ কেজি পোলাও চাল, বনফুল লাচ্ছা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, কুলসন বাংলা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, ৩০০ গ্রাম গুঁড়া দুধ ১ প্যাকেট, ৫০০ গ্রাম সুজি ১ প্যাকেট, ৩০০ গ্রাম নুডুলস ১ প্যাকেট, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তৈল।

আরও পড়ুন..  তেতুলিয়া আবারো মর্টারশেল উদ্ধার

বক্তারা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং তৃণমূল পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বিশেষ করে ভিডিপি সদস্যরা স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলে মন্তব্য করেন। পার্বত্য এলাকায় পাহাড়ধসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায়ও তাদের দ্রুত সাড়া দেওয়া কর্মকাণ্ডগুলো প্রশংসিত হয়েছে বলে সকলকে আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল, দীঘিনালা আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমিন উদ্দিন, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আম্মার হোসেনসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

ঈদ উপহার সামগ্রী পেয়ে আনসার ও ভিডিপি সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, এ ধরণের উদ্যোগ ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয় এবং দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা ও উৎসাহিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খাগড়াছড়িতে আনসার ও ভিডিপিদের ঈদের সামগ্রী বিতরণ

আপডেট সময় : ১০:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে জেলার মোট ৩ হাজার ৬৫০ জন ভাতাভোগী সদস্যদেরকে এসব ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি পৌরসভার টাউন হলের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান। তিনি বলেন, ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের জন্য এই ঈদ উপহার কেবল সামগ্রী নয়, বরং এটি মহাপরিচালকের পক্ষ থেকে সদস্যদের প্রতি আন্তরিক ভালোবাসা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।

এ ধরণের উদ্যোগ সদস্যদের দেশসেবায় আরও অনুপ্রাণিত করবে এবং দায়িত্ব পালনে উৎসাহ জোগাবে। তিনি সকল সদস্যকে নিজ নিজ এলাকায় সতর্কতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান বলেন, বর্তমান মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর সকল স্তরের সদস্যদের কল্যাণে নানা কার্যক্রম বাস্তবায়ন করে আসছেন। বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ সংস্কারের মাধ্যমে সদস্যদের জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরণের ঈদ উপহার সদস্যদের ভালো কাজে আরও উৎসাহিত করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রতিটি ভাতাভোগী সদস্যকে ঈদের উপহার সামগ্রী হিসেবে দেওয়া হয় ১ কেজি পোলাও চাল, বনফুল লাচ্ছা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, কুলসন বাংলা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, ৩০০ গ্রাম গুঁড়া দুধ ১ প্যাকেট, ৫০০ গ্রাম সুজি ১ প্যাকেট, ৩০০ গ্রাম নুডুলস ১ প্যাকেট, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তৈল।

আরও পড়ুন..  ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ঢাকাসহ পুরো দেশ