ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) কুড়িগ্রাম রাজারহাটে হরিজন-রবিদাস নারীদের মাঝে শাড়ি বিতরণ করলেন এাণমন্ত্রী শার্শায় স্বর্ণের বারসহ আটক-১, মোটরসাইকেল জব্দ সৌদি আরবে গিয়ে অপহরণের শিকার ঝিকরগাছার সেতু শার্শায় পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কুড়িগ্রাম উলিপুরে বাচ্চু মিয়া খুনের মামলায় অভিযুক্ত আটক পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে পূজা দেখতে যাওয়াই কাল হলো শোভন ও দিশার, সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন নিহত
বিজ্ঞাপনঃ
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...

আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬

ডেক্স রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:৩৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ৫১৭ বার পড়া হয়েছে

আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের গাজীটোলা এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টটি এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলে।

সেমিফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে কিং স্টার গাজীটোলা ও টিম ফাইটার একাদশ। খেলা শুরুর আগ থেকেই মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস, ঢাক-ঢোল ও করতালিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। খেলোয়াড়রা আক্রমণাত্মক ও কৌশলী ফুটবল প্রদর্শন করে দর্শকদের দারুণ উপভোগ্য একটি ম্যাচ উপহার দেয়।

পরবর্তীতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় একই মাঠে, যেখানে অংশগ্রহণকারী দলগুলো চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হয়। ফাইনাল খেলায়ও দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং পুরো আয়োজনটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আলমগীর। তিনি তার বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই এবং এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব মো: আলাউদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো: হেলাল উদ্দিন এবং মিরসরাই থানা যুব সংগ্রাম পরিষদের আহ্বায়ক জনাব এস এম সুমন। তারা আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ সরওয়ার উদ্দিন। তিনি বলেন, খেলাধুলা সমাজে সম্প্রীতি বৃদ্ধি করে এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে।
খেলার সঞ্চালনায় ছিলেন উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো: কাউসার উদ্দিন বাবু, যিনি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

টুর্নামেন্টটি আয়োজন করে গাজীটোলা উদিয়মান যুব সমাজ। আয়োজন কমিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: সলিম উদ্দিন এবং নির্বাহী সদস্য ইমাম উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন..  ঝিকরগাছায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের গুরুত্বপুর্ণ মতবিনিময়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য মো: জিসান, মো: তৌহিদুল ইসলাম সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ধারাভাষ্যে ছিলেন মোহাম্মদ ইমাম ফারুক। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন গিয়াস উদ্দিন ও মো: জিকু।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হচ্ছে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একটি সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬

আপডেট সময় : ০৭:৩৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের গাজীটোলা এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টটি এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলে।

সেমিফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে কিং স্টার গাজীটোলা ও টিম ফাইটার একাদশ। খেলা শুরুর আগ থেকেই মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস, ঢাক-ঢোল ও করতালিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। খেলোয়াড়রা আক্রমণাত্মক ও কৌশলী ফুটবল প্রদর্শন করে দর্শকদের দারুণ উপভোগ্য একটি ম্যাচ উপহার দেয়।

পরবর্তীতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় একই মাঠে, যেখানে অংশগ্রহণকারী দলগুলো চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হয়। ফাইনাল খেলায়ও দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং পুরো আয়োজনটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আলমগীর। তিনি তার বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই এবং এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব মো: আলাউদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো: হেলাল উদ্দিন এবং মিরসরাই থানা যুব সংগ্রাম পরিষদের আহ্বায়ক জনাব এস এম সুমন। তারা আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ সরওয়ার উদ্দিন। তিনি বলেন, খেলাধুলা সমাজে সম্প্রীতি বৃদ্ধি করে এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে।
খেলার সঞ্চালনায় ছিলেন উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো: কাউসার উদ্দিন বাবু, যিনি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

টুর্নামেন্টটি আয়োজন করে গাজীটোলা উদিয়মান যুব সমাজ। আয়োজন কমিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: সলিম উদ্দিন এবং নির্বাহী সদস্য ইমাম উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন..  পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নির্ধারণে আইনের শাসন অমান্য,