ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) কুড়িগ্রাম রাজারহাটে হরিজন-রবিদাস নারীদের মাঝে শাড়ি বিতরণ করলেন এাণমন্ত্রী শার্শায় স্বর্ণের বারসহ আটক-১, মোটরসাইকেল জব্দ সৌদি আরবে গিয়ে অপহরণের শিকার ঝিকরগাছার সেতু শার্শায় পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কুড়িগ্রাম উলিপুরে বাচ্চু মিয়া খুনের মামলায় অভিযুক্ত আটক পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে পূজা দেখতে যাওয়াই কাল হলো শোভন ও দিশার, সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন নিহত
বিজ্ঞাপনঃ
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...

শীলখালী চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

ডেক্স রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬৪৫ বার পড়া হয়েছে

টেকনাফ-কক্সবাজার সড়কের শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে Border Guard Bangladesh (বিজিবি)।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার চেকপোস্টে তল্লাশি করা হয়। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে বিজিডি-১১২৮ নম্বরের নারকোটিক্স ডগ “হেনরি” (পুরুষ, ল্যাব্রাডার) অংশ নেয়।

তল্লাশীকালে ডগ হেনরির সংকেতের ভিত্তিতে প্রাইভেটকারের পেছনের সিট কভারের নিচে অভিনব কৌশলে কালো স্কচটেপে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনায় প্রাইভেটকারের চালক মোহাম্মদ আরাফাত (২৩), পিতা- হোসাইন আহমদ, গ্রাম- বাহারছড়া, সাবরাং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

 

উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার ও আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন..  আড়াইহাজারে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ৫ জনকে জরিমানা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শীলখালী চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

আপডেট সময় : ০৪:০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

টেকনাফ-কক্সবাজার সড়কের শীলখালী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে Border Guard Bangladesh (বিজিবি)।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার চেকপোস্টে তল্লাশি করা হয়। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে বিজিডি-১১২৮ নম্বরের নারকোটিক্স ডগ “হেনরি” (পুরুষ, ল্যাব্রাডার) অংশ নেয়।

তল্লাশীকালে ডগ হেনরির সংকেতের ভিত্তিতে প্রাইভেটকারের পেছনের সিট কভারের নিচে অভিনব কৌশলে কালো স্কচটেপে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনায় প্রাইভেটকারের চালক মোহাম্মদ আরাফাত (২৩), পিতা- হোসাইন আহমদ, গ্রাম- বাহারছড়া, সাবরাং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

 

উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার ও আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন..  কুড়িগ্রাম উলিপুরে বাচ্চু মিয়া খুনের মামলায় অভিযুক্ত আটক