ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি বাবু, সম্পাদক শোভন, সাংগঠনিক সম্পাদক সুজন নির্বাচিত উজানের ঢলে কুড়িগ্রামে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীভাঙন ঈদের ছুটি শেষেও খোলেনি পানিসারা ইউনিয়ন পরিষদের তালা ঝিকরগাছায় দ্রুততম সময়ে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন ধর্ষণের শিকার বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, থানায় মামলা, অভিযুক্ত পরিবারের অস্বীকার স্কুল ফিডিং কর্মসূচিতে ফরিদপুরে কাঁচা কলা দেওয়ার পর ঝিকরগাছায় দেওয়া হলো কাঁচা ডিম ; প্রধান শিক্ষক জানেননা ঠিকাদার কে বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সদর উপজেলার এক তরুণীর রহস্যজনক মৃত্যু ম’রহে’দ উদ্ধার করেছে পুলিশ রাজারহাটে পঙ্গু রফিকুলের কুঁড়েঘরে-ইউএনও সহায়তায় মিলল ঘর-দোকানের আশ্বাস ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ঢাকাসহ পুরো দেশ
বিজ্ঞাপনঃ
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...

স্কুল ফিডিং কর্মসূচিতে ফরিদপুরে কাঁচা কলা দেওয়ার পর ঝিকরগাছায় দেওয়া হলো কাঁচা ডিম ; প্রধান শিক্ষক জানেননা ঠিকাদার কে

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

 যশোরের ঝিকরগাছায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচিতে কাঁচা ডিম দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কায়েমকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার (৬ মে) এই ঘটনা ঘটে। স্কুলের প্রধান শিক্ষককে এই বিষয়ে প্রশ্ন করলে কোন ঠিকাদার এই খাদ্য পাঠিয়েছেন সেটা তিনি বলতে পারেননি। এছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাঁচা কলা সরবরাহ, সঠিক সময়ে খাদ্য না পৌছানোর অভিযোগও পাওয়া গিয়েছে।

ঝিকরগাছা উপজেলার ১৩১ টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং এর আওতায় বুধবার (৬ মে) বাচ্চাদের সেদ্ধডিম ও বানরুটি দেওয়ার কথা থাকলেও মাগুরা ইউনিয়নের কায়েমকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বানরুটির সাথে কাঁচা ডিম পাঠানো হয়। কিন্তু প্রধান শিক্ষক সেটি গ্রহণ না করে ফেরত পাঠান। ফলে ঐ দিন বাচ্চারা শুধু বানরুটি পেয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাফিজুর রহমান বলেন, একেকদিন একেকজন এসে খাবার দিয়ে যায়। কে পাঠায়, কোথা থেকে পাঠায় এগুলোর কিছুই জানিনা। বুধবারে বানরুটির সাথে সেদ্ধ ডিম পাঠানোর কথা থাকলেও ডেলিভারিতে কাঁচা ডিম পাঠালে আমি সেটা রিসিভ না করে ফেরত পাঠিয়ে দিয়েছি।

তথ্যানুসন্ধানে জানা যায়, সুশীলন নামের একটি এনজিও ঝিকরগাছা উপজেলায় বানরুটি, কলা আর ডিম সরবরাহের দায়িত্ব পেয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক প্রধান শিক্ষক জানান, এই এনজিওর কোনো কর্মকর্তাকে তারা চিনেননা। তারা পাকা কলার বদলে কাঁচা কলা সরবরাহ করে। মাঝেমধ্যে কাঁচা ডিম পাঠায়। এছাড়াও সাড়ে ১১টার মধ্যে স্কুলে খাবার পৌছানোর কথা থাকলেও দেরীতে পৌছানোর অভিযোগ করেন।

সুশীলন এনজিওর ঝিকরগাছা উপজেলা এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, আমরা একমাস এই কাজ শুরু করেছি। নতুন হওয়াতে কাজে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আমরা দ্রুতই সবকিছু স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছি। কিছু জায়গায় সমস্যা হচ্ছে এগুলো ঠিক হয়ে যাবে।

ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান বলেন, প্রত্যেক স্কুলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে কাঁচা কলা বা কাঁচা ডিম গ্রহণ না করার জন্য। কায়েমকোলা প্রাথমিক বিদ্যালয়ে কাঁচা ডিম সরবরাহের বিষয়ে তিনি জানেননা এবং খোঁজ নিয়ে জানার পর ব্যবস্থা নিবেন বলে জানান।

আরও পড়ুন..  আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাইদ বলেন, ঘটনা শুনেছি। আজ উপজেলা পরিষদে মিটিং এ বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্কুল ফিডিং কর্মসূচিতে ফরিদপুরে কাঁচা কলা দেওয়ার পর ঝিকরগাছায় দেওয়া হলো কাঁচা ডিম ; প্রধান শিক্ষক জানেননা ঠিকাদার কে

আপডেট সময় : ০৯:৩৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

নিজস্ব প্রতিনিধি

 যশোরের ঝিকরগাছায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচিতে কাঁচা ডিম দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কায়েমকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার (৬ মে) এই ঘটনা ঘটে। স্কুলের প্রধান শিক্ষককে এই বিষয়ে প্রশ্ন করলে কোন ঠিকাদার এই খাদ্য পাঠিয়েছেন সেটা তিনি বলতে পারেননি। এছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাঁচা কলা সরবরাহ, সঠিক সময়ে খাদ্য না পৌছানোর অভিযোগও পাওয়া গিয়েছে।

ঝিকরগাছা উপজেলার ১৩১ টি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং এর আওতায় বুধবার (৬ মে) বাচ্চাদের সেদ্ধডিম ও বানরুটি দেওয়ার কথা থাকলেও মাগুরা ইউনিয়নের কায়েমকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বানরুটির সাথে কাঁচা ডিম পাঠানো হয়। কিন্তু প্রধান শিক্ষক সেটি গ্রহণ না করে ফেরত পাঠান। ফলে ঐ দিন বাচ্চারা শুধু বানরুটি পেয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাফিজুর রহমান বলেন, একেকদিন একেকজন এসে খাবার দিয়ে যায়। কে পাঠায়, কোথা থেকে পাঠায় এগুলোর কিছুই জানিনা। বুধবারে বানরুটির সাথে সেদ্ধ ডিম পাঠানোর কথা থাকলেও ডেলিভারিতে কাঁচা ডিম পাঠালে আমি সেটা রিসিভ না করে ফেরত পাঠিয়ে দিয়েছি।

তথ্যানুসন্ধানে জানা যায়, সুশীলন নামের একটি এনজিও ঝিকরগাছা উপজেলায় বানরুটি, কলা আর ডিম সরবরাহের দায়িত্ব পেয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক প্রধান শিক্ষক জানান, এই এনজিওর কোনো কর্মকর্তাকে তারা চিনেননা। তারা পাকা কলার বদলে কাঁচা কলা সরবরাহ করে। মাঝেমধ্যে কাঁচা ডিম পাঠায়। এছাড়াও সাড়ে ১১টার মধ্যে স্কুলে খাবার পৌছানোর কথা থাকলেও দেরীতে পৌছানোর অভিযোগ করেন।

সুশীলন এনজিওর ঝিকরগাছা উপজেলা এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, আমরা একমাস এই কাজ শুরু করেছি। নতুন হওয়াতে কাজে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আমরা দ্রুতই সবকিছু স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছি। কিছু জায়গায় সমস্যা হচ্ছে এগুলো ঠিক হয়ে যাবে।

ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান বলেন, প্রত্যেক স্কুলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে কাঁচা কলা বা কাঁচা ডিম গ্রহণ না করার জন্য। কায়েমকোলা প্রাথমিক বিদ্যালয়ে কাঁচা ডিম সরবরাহের বিষয়ে তিনি জানেননা এবং খোঁজ নিয়ে জানার পর ব্যবস্থা নিবেন বলে জানান।

আরও পড়ুন..  কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত আটক-৪