ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) কুড়িগ্রাম রাজারহাটে হরিজন-রবিদাস নারীদের মাঝে শাড়ি বিতরণ করলেন এাণমন্ত্রী শার্শায় স্বর্ণের বারসহ আটক-১, মোটরসাইকেল জব্দ সৌদি আরবে গিয়ে অপহরণের শিকার ঝিকরগাছার সেতু শার্শায় পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কুড়িগ্রাম উলিপুরে বাচ্চু মিয়া খুনের মামলায় অভিযুক্ত আটক পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে পূজা দেখতে যাওয়াই কাল হলো শোভন ও দিশার, সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন নিহত
বিজ্ঞাপনঃ
আমাদের নিউজপোর্টালে আপনাকে স্বাগতম...

ঝিকরগাছা সেবা সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / ৬০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সেবার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) পবিত্র রমজানের ১৬ তম দিনে সেবা সংগঠনের কার্যালয়ের ছাদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু’র সভাপতিত্বে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় আড়াইশত মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে ঝিকরগাছা প্রেসক্লাব, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, বাঁকড়া প্রেসক্লাব, ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠন, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘ, বাঁকড়া মানব কল্যাণ ফাউন্ডেশন, শ্রীরামপুর তরুণ সংঘ, জয়কৃষ্ণপুর শান্তি সংঘ, একতা ব্লাড ডোনেশন সোসাইটি, বাঁকড়া স্বপ্নময় ফাউন্ডেশন, স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠন ও টাউরা সমাজকল্যাণ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় সেবার প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন,সেবা সংগঠন স্থাপিত হওয়ার পর থেকে অদ্যবধি সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে চলেছে। এ সময় তিনি সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

আরও পড়ুন..  অনলাইন জুয়াকে না বলি, খেলার মাঠে আসি—ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিকরগাছা সেবা সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক

যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সেবার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) পবিত্র রমজানের ১৬ তম দিনে সেবা সংগঠনের কার্যালয়ের ছাদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু’র সভাপতিত্বে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় আড়াইশত মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে ঝিকরগাছা প্রেসক্লাব, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, বাঁকড়া প্রেসক্লাব, ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠন, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘ, বাঁকড়া মানব কল্যাণ ফাউন্ডেশন, শ্রীরামপুর তরুণ সংঘ, জয়কৃষ্ণপুর শান্তি সংঘ, একতা ব্লাড ডোনেশন সোসাইটি, বাঁকড়া স্বপ্নময় ফাউন্ডেশন, স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠন ও টাউরা সমাজকল্যাণ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় সেবার প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন,সেবা সংগঠন স্থাপিত হওয়ার পর থেকে অদ্যবধি সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে চলেছে। এ সময় তিনি সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

আরও পড়ুন..  ঝিকরগাছায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের গুরুত্বপুর্ণ মতবিনিময়।